Logo

২ কার্তিক ১৪৩৩

×

Follow Us

ছবিঘর

পাপুয়া নিউগিনির গোরোকা শো

Icon

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

পাপুয়া নিউগিনির স্বাধীনতা দিবস ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী গোরোকা শো দেখার সুযোগ হয়েছিল। গোরোকার ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটের বিশাল মাঠে ৮৪টি ‘সিং-সিং’ দল অংশ নিয়ে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় তুলে ধরেছিল।

বর্ণিল পোশাক, প্রকৃতির উপাদানে তৈরি সাজসজ্জা, বিচিত্র মুখের নকশা, পাখির পালকে তৈরি বিশাল হেডড্রেস, নাচ, গান ও ঢোলের ছন্দে মুখর হয়ে উঠেছিল পুরো মাঠ। বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠেছিল বৈচিত্র্যময়। কোথাও যুদ্ধের স্মৃতিবাহী তীব্র বাদ্যযন্ত্রের ছন্দ, কোথাও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য—সব মিলিয়ে গোরোকা শো ছিল সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিগত পরিচয় ধরে রাখার এক অসাধারণ আয়োজন।

লায়লা খন্দকারের তোলা ছবিতে দেখুন পাপুয়া নিউগিনির গোরোকা শো

মন্তব্য করুন

Logo