দ্বীপ গ্যালারি (Dwip Gallery) আয়োজিত "৯৯৯" শিল্প প্রদর্শনী
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
"Art should be for everyone!"—শিল্প শুধু দূরের কোনো রাজকীয় বা ব্যয়বহুল জিনিস নয় যা দূর থেকে প্রশংসা করতে হবে, বরং একে বাঁচিয়ে রাখা যায়, সংগ্রহ করা যায়, ভাগ করে নেওয়া যায় এবং দৈনন্দিন জীবনের সঙ্গী করা যায়। এ প্রদর্শনীতে প্রদর্শিত প্রতিটি শিল্পকর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা এবং সাধারণ মানুষের কাছে শিল্পকে আরও সহজলভ্য করে তোলা এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প সংগ্রহের অভ্যাস গড়ে তোলাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য। দেশের উদীয়মান শিল্পীসহ বিভিন্ন প্রেক্ষাপটের বহু শিল্পীর আঁকা ও সৃজনশীল নানা ধরনের শিল্পকর্ম এখানে স্থান পায়।
কাভার স্টোরির তোলা ছবিতে দেখুনঃ দ্বীপ গ্যালারি আয়োজিত শিল্প প্রদর্শনী
মন্তব্য করুন

