Logo

১০ ভাদ্র ১৪৩৩

×

Follow Us

ছবিঘর

বিশ্বকাপ ফাইনালে ভাঙলো মিলনমেলা

Icon

জোবায়ের আহমেদ

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪২ এএম

শাহবাগ মোড় থেকে সামান্য এগোলেই পুলিশি ব্যারিকেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী ছাড়া সাধারণ মানুষের প্রবেশ কড়াভাবে নিষিদ্ধ থাকলেও রাজপথে উৎসবপ্রয়াসী মানুষের বাঁধভাঙা ভিড়। সবার মুখে একটাই দাবি— টিএসসির জায়ান্ট স্কিনে বিশ্বকাপের ফাইনাল দেখতেই হবে। প্রাথমিক কড়াকড়ি ও ব্যারিকেড পেরিয়ে উৎসুক জনতার প্রবল চাপের মুখে একপর্যায়ে দ্বার উন্মুক্ত করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সুযোগ পেতেই রাজু ভাস্কর্যের চারপাশ রূপ নেয় বিশ্বমঞ্চের এক অনন্য চত্বরে; ভুভুজেলা আর সাইরেনের মাতোয়ারা শব্দ, ওড়ানো পতাকা এবং হকারদের হাঁকডাকে পুরো টিএসসি এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

ছবিঃ জোবায়ের আহমেদ

মন্তব্য করুন

Logo