নানক,তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন
নানক,তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন, বিচার শুরু
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:৪৯ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে নয়জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম শুরু হলো।
রোববার ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ দেন এবং আগামী ৮ জুন মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।
মামলার ২৮ আসামির মধ্যে নানক ও তাপসসহ ২৪ জন বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে, নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর নেতা নাইমুর রহমানসহ চারজন এ মামলায় গ্রেপ্তার আছেন।
অভিযোগ গঠনের শুনানিতে আদালত তাদের কাছে অভিযোগ স্বীকারের বিষয়ে জানতে চাইলে গ্রেপ্তার আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রত্যাশার কথা জানান।
মন্তব্য করুন

