“নারী কর্মীদের বৈষম্যমূলকভাবে সরিয়ে দেওয়ার অভিযোগে আইফেল টাওয়ার কর্মীদের ধর্মঘট” ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারকে আধুনিক গণতান্ত্রিক বিশ্ব ও প্রগতির অন্যতম প্রতীক হিসেবে ধরা হয় গত সোমবার আকস্মিক ধর্মঘটের কারণে আইফেল টাওয়ার পুরোপুরি বন্ধ রাখতে হয়। কর্মীদের ধর্মঘটের কারণ কোনো সাধারণ অর্থনৈতিক বা বেতন-ভাতা সংক্রান্ত দাবি নয়; বরং প্রতিষ্ঠানের কর্মী ও সাধারণ কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েছেন নারী সহকর্মীদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে।
সম্প্রতি একটি চরমপন্থী হিন্দু ধর্মীয় সংগঠনের (BAPS—বোচাসান অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা) প্রায় ১০০ জনের এক প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনে আসে। সে সময় আইফেল টাওয়ার পরিচালনাকারী কর্তৃপক্ষকে (SETE) শর্ত দেওয়া হয়—পরিদর্শনের সময় যাতে কোনো নারী কর্মচারীর মুখোমুখি বা সংস্পর্শে তাদের আসতে না হয়।
কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেয়। আইফেল টাওয়ারের ৩য় তলাসহ বিভিন্ন স্থানে কর্মরত নারী কর্মীদের নির্দেশ দেওয়া হয় নির্দিষ্ট এলাকা থেকে সরে যেতে ও “অদৃশ্য” হয়ে থাকতে, যেন দর্শনার্থীদের দলটি নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে। এমনকি তাদের জায়গায় জরুরিভিত্তিতে পুরুষ কর্মীদের বদলি হিসেবে ডিউটিতে বসানো হয়।
এই চরম নারীবিদ্বেষী ও বৈষম্যমূলক নির্দেশের প্রতিবাদে আইফেল টাওয়ারের সর্বস্তরের কর্মীরা ধর্মঘটের ডাক দেন। পরবর্তীতে প্যারিসের উপ-মেয়র ও প্রশাসনিক মহল থেকে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হলেও এবং কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করলেও, সাধারণ কর্মচারীদের ক্ষোভ থামেনি।
মন্তব্য করুন

