Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

নিরাপত্তা শঙ্কায় চীনের দেওয়া উপহার ডাস্টবিনে ফেলে গেলেন মার্কিন কর্মকর্তারা!

নিরাপত্তা শঙ্কায় চীনের দেওয়া উপহার ডাস্টবিনে ফেলে গেলেন মার্কিন কর্মকর্তারা!

খোঁজ-খবর

নিরাপত্তা শঙ্কায় চীনের দেওয়া উপহার ডাস্টবিনে ফেলে গেলেন মার্কিন কর্মকর্তারা!

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:৩০ পিএম

নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় যুক্তরাষ্ট্রে ফেরার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া সব উপহার সামগ্রী বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে গেছেন মার্কিন কর্মকর্তারা।

মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে জানান, বেইজিং ছাড়ার সময় চীন থেকে পাওয়া কোনো সামগ্রীই মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানে নেওয়া যাবে না।

এরপর বিমানে ওঠার সিঁড়িতেই হোয়াইট হাউসের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছ থেকে প্রেস পাস, পিন, চীন সরকারের দেওয়া অস্থায়ী মোবাইল ফোনসহ সব উপহার সামগ্রী সংগ্রহ করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য, কঠোর নিরাপত্তা প্রটোকল মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের আশঙ্কা, নজরদারি বা গুপ্তচরবৃত্তির কাজে এসব সামগ্রী ব্যবহার করা হতে পারে।

মন্তব্য করুন

Logo