কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:০৫ এএম
২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ ১৩ মে থেকে আগামি ১৭ মে পর্যন্ত আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে Bangladesh Railway-র অফিসিয়াল সাইট এবং Rail Sheba অ্যাপ থেকে সকাল ৮টা (পশ্চিমাঞ্চল) ও দুপুর ২টা (পূর্বাঞ্চল) থেকে কেনা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন এবং টিকিট ফেরতযোগ্য নয়।
ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট, একই ভাবে ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট পাওয়া যাবে ।
অগ্রিম টিকিট বিক্রি: ১৩ মে পাওয়া যাবে ২৩ মে’র টিকিট
ফিরতি টিকিট বিক্রি: ২১ মে - ২৫ মে।
টিকিট কেনার স্থান: শুধুমাত্র অনলাইন (eticket.railway.gov.bd ও 'Rail Sheba' অ্যাপ)।
সময়সূচী:
সকাল ৮টা: পশ্চিমাঞ্চলের টিকিট।
দুপুর ২টা: পূর্বাঞ্চলের টিকিট।
দ্রষ্টব্য: ঈদযাত্রার জন্য কোনো প্রকার অফলাইন বা কাউন্টারে টিকিট বিক্রি করা হবে না।
মন্তব্য করুন

