Logo

৭ অগ্রহায়ণ ১৪৩৩

×

Follow Us

ফিলিপাইনের সম্পদে পরাশক্তির নজর: বিপন্ন আদিবাসী ও পরিবেশ?

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত

দশদিগন্ত

ফিলিপাইনের সম্পদে পরাশক্তির নজর: বিপন্ন আদিবাসী ও পরিবেশ?

Icon

অমল আকাশ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

প্যাক্স সিলিকা চুক্তির বিরুদ্ধে ফিলিপাইনের লড়াকু জনতার আন্দোলনের প্রতি সংহতি এবং সংগীত শিল্পীসহ গ্রেফতারকৃত প্রায় ৩০০ আন্দোলনকর্মীর মুক্তির দাবি জানাই।

২০২৫ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র ‘প্যাক্স সিলিকা’র উদ্যোগ চালু করে। এর উদ্দেশ্য হলো সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার আওতায় আনা এবং চীনের ওপর নির্ভরশীলতা কমানো।

২০২৬ সালের এপ্রিল মাসে ফিলিপাইন এই উদ্যোগে যোগ দেয়। এর আওতায় ফিলিপাইনের লুজন ইকোনমিক করিডরের অন্তর্গত তারলাক প্রদেশের কাপাস এলাকায় নিউ ক্লার্ক সিটিকে কেন্দ্র করে একটি শিল্প ও প্রযুক্তি হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের সমর্থক ও ফিলিপাইনের সরকারি কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে দেশটিতে বিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে পারে এবং দশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত 

তবে আন্দোলনকর্মীদের দাবি, এই প্রকল্পের কারণে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তারলাক অঞ্চলের আয়তা (Ayta) আদিবাসী জনগোষ্ঠীর পূর্বপুরুষদের ভূমি, বসতি, জীবিকা ও ভূমির ওপর ঐতিহ্যগত অধিকার হুমকির মুখে পড়তে পারে বলে আন্দোলনকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি খনিজ উত্তোলন ও বৃহৎ শিল্পকারখানা স্থাপনের ফলে পরিবেশের ক্ষতি, প্রাকৃতিক সম্পদের ওপর চাপ এবং স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে বলে বিরোধীরা মনে করছেন।

সমালোচকদের আশঙ্কা, এই উদ্যোগের মাধ্যমে বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক ও আইনি সুবিধা তৈরি হতে পারে, যা ফিলিপাইনের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতায় ফিলিপাইন আরও গভীরভাবে জড়িয়ে পড়তে পারে। 

‘প্যাক্স সিলিক’ চুক্তির বিরুদ্ধে ফিলিপাইনের সর্বস্তরের জনগন প্রেতিবাদ করে আসছেন। ট্রাম্পের সফরকে কেন্দ্র করে গত কয়েকদিনে সেই আন্দোলন আরো তীব্রতা পায়। সংগীত শিল্পীসহ প্রায় ৩০০জন আন্দোলনকর্মী গ্রেফতার হন। 

চলমান আন্দোলনের আপাত সুখবর হচ্ছে ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিয়ান-সংশ্লিষ্ট সম্মেলনে যোগ দিতে ম্যানিলা সফরে গেলে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবং দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিশ্চিত করেন যে, ট্রাম্পের এই সফরে প্যাক্স সিলিকা চুক্তি স্বাক্ষরিত হবে না।

কিন্তু আন্দোলনকারীদের মতে, চুক্তি স্বাক্ষর আপাতত স্থগিত থাকলেও এর অর্থ এই নয় যে প্রকল্পটি সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। বরং এর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

প্যাক্স সিলিকা কেবল একটি প্রযুক্তি ও শিল্প বিনিয়োগ প্রকল্প নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ, আদিবাসীদের ভূমির অধিকার, পরিবেশ সুরক্ষা, জাতীয় সার্বভৌমত্ব এবং যুক্তরাষ্ট্র-চীনের ভূরাজনৈতিক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়। তাই ফিলিপাইনের বিভিন্ন নাগরিক, পরিবেশবাদী, আদিবাসী অধিকারকর্মী ও রাজনৈতিক সংগঠন এই উদ্যোগের বিরোধিতা করছে।

মন্তব্য করুন

Logo