Logo

৭ অগ্রহায়ণ ১৪৩৩

×

Follow Us

রোহিঙ্গা গণহত্যার রায় এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত

দশদিগন্ত

রোহিঙ্গা গণহত্যার রায় এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং রাখাইন রাজ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এখনো অনিশ্চিত রয়ে গেছে। 

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিনের নিপীড়ন, রাষ্ট্রহীনতা এবং সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ২০১৭ সালের আগস্টে বড় ধরনের ঢলের পর থেকে প্রায় এক দশক ধরে বাংলাদেশ আনুমানিক ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। শিবিরগুলোতে ঘনবসতি, জীবিকার সীমাবদ্ধতা ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে পাচার, অপরাধমূলক কর্মকাণ্ড এবং ঝুঁকিপূর্ণ যাত্রার মতো সমস্যা উদ্বেগ বাড়াচ্ছে। মাদক চোরাচালান (বিশেষ করে ইয়াবা), মানবপাচার, অপহরণ, চাঁদাবাজি এবং অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার রায় ও জাতিসংঘের উদ্যোগকে কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হলেও বাস্তবে ফেরার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন রয়েছে। শরণার্থীদের সংখ্যা ও প্রয়োজন বাড়লেও বৈশ্বিক ত্রাণ ও তহবিল কমে যাওয়ায় খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণে সংকট দেখা দিয়েছে।

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত 

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ অঞ্চলের স্থানীয় মানুষের জীবিকা, শ্রমবাজার ও নিত্যপ্রয়োজনীয় সম্পদের ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও সদিচ্ছার অভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে। সংকট সমাধানে একদিকে যেমন মিয়ানমারে নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে টেকসই প্রত্যাবাসনের জন্য জোরালো আন্তর্জাতিক চাপ প্রয়োজন, তেমনি সংকট চলাকালে শরণার্থীদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বাড়ানো এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করাও জরুরি, সেদিকে বিশ্ববাসীর নজর দেওয়া উচিত। দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা না গেলে এই সংকট কেবল বাংলাদেশের নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্যই এক বড় বিপদ হয়ে দাঁড়াবে।

মন্তব্য করুন

Logo