Logo

১০ ভাদ্র ১৪৩৩

×

Follow Us

‘তোমরা আমাদের সাথে যোগ দাও, আমরা তোমাদের মুক্তি দেব’

দিল্লির জন্তর মন্তরে সাবেক সৈনিক হারিন্দর ফৌজির বিতর্কিত ভাষণ ও দুর্নীতিমুক্তির জোরালো আহ্বান। সংগৃহীত ছবি

দশদিগন্ত

‘তোমরা আমাদের সাথে যোগ দাও, আমরা তোমাদের মুক্তি দেব’

Icon

সাঈদ হাসান

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

সম্প্রতি দিল্লির জন্তর মন্তর মঞ্চে হারিন্দর ফৌজির দেওয়া বক্তৃতা থেকে লিখেছেন সাঈদ হাসান

 আপনারা কোনো বিষয়কে মানেনই না, আপনারা আমাদের দেশবিরোধী ঘোষণা করতে শুরু করেছেন, তাই আমি আপনাদের সামনে এই পোশাকে এসেছি। এই পোশাক পরার জন্য মোদীজি আমাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে দেন।

 কিন্তু মোদীজি আমাদের মতো সৈনিকদের কাঁধে ভর করে অপারেশন সিঁদুর পরিচালনা করেন। যে অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা পাকিস্তানকে চোখ রাঙিয়ে ধূলো চাটাই। তারপর তিনি নিজে সেই পোশাক পরে, যিনি একদিনও সেনাবাহিনীতে কাটাননি, সেই পোশাক পরে পুরো ভারতে ভোট চেয়ে বেড়ান।

 এটা বাস্তব সত্য। আর আমি আপনাদের বলছি, এই যে সামনে চন্দু চৌহানজি দাঁড়িয়ে আছেন, উনি ৩ মাস ২১ দিন দেশের জন্য পাকিস্তানের জেলে কাটিয়েছেন। কিন্তু আজ উনি আপনাদের সামনে হাত পেতে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন।

 কেন? আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি সংসদে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংজি এক বয়ান দিয়েছিলেন যে, অপারেশন সিঁদুরে আমাদের একজন জোয়ানও শহীদ হননি। যদি আপনারা এই উত্তরটি জানতে চান, তবে জেনে রাখুন, আমি বলছি আমাদের একজন জোয়ানও শহীদ হননি।

 এরা জোয়ানদের রক্ত নিয়ে হোলি খেলে, নিজেদের ভোটের রাজনীতি করে। এরা কত বড় মিথ্যাবাদী তা এই থেকেই বোঝা যায়। ওনার সঙ্গেও সেটাই হয়েছিল। ওনার কোরবানিকেও সেদিন লুকিয়ে রাখা হয়েছিল, যে উড়ির নামে আজকেও আমাদের দেশের প্রধানমন্ত্রী ভোট চান।

 উনি প্রধানমন্ত্রী পদে থাকায় আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু আপনি দেশ নন স্যার। দেশ আমাদের হাতে থাকা এই পতাকা। আপনি দেশ নন, দেশ হলো আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ মানুষ, আমাদের লোকজন। 

তাই আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, যেভাবে সুভাষচন্দ্র বসুজি স্লোগান দিয়েছিলেন, "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব", আমি আপনাদের বলছি না যে আপনারা আমাকে রক্ত দিন। কিন্তু সেই একই আদর্শে দাঁড়িয়ে, যেভাবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল, সেই ইতিহাসকে পুনরাবৃত্তি করে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি:

"তোমরা আমাদের সাথে যোগ দাও, আমরা তোমাদের মুক্তি দেব।"

 কিসের থেকে মুক্তি দেব?

প্রশ্নপত্র লিক হওয়া থেকে মুক্তি দেব, এই দুর্নীতি থেকে মুক্তি দেব। আপনারা এই স্লোগানটি মনে রাখবেন, "তোমরা আমাদের সাথে যোগ দাও, আমরা তোমাদের মুক্তি দেব।"

 আপনাদের মুখ বন্ধ করে রাখার বিরুদ্ধে, আপনাদের গণতন্ত্র কেড়ে নেওয়ার বিরুদ্ধে, কথা বলার জন্য এফআইআর রুজু করার বিরুদ্ধে, জেলে পুরে দেওয়ার বিরুদ্ধে আমরা আপনাদের স্বাধীনতা দেব।

 আমি পুরো চেষ্টা করব। সময়ের সীমাবদ্ধতার জন্য বেশি কথা বলব না। শুধু বলব, আপনারা হরিন্দর ফৌজির পেজে, হরিন্দর আজাদ ফৌজির পেজে যুক্ত থাকুন। খুব শীঘ্রই আমরা এটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আর সোমন ওয়াংচুক স্যারকে অনেক অনেক ধন্যবাদ।"

মন্তব্য করুন

Logo