Logo

৮ শ্রাবণ ১৪৩৩

×

Follow Us

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরে উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তু ও চিরকুট

খোঁজ-খবর

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:০৪ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীর তীর থেকে একটি বোমাসদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) সকালে স্থানীয়রা নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পেয়ে সন্দেহ করেন। কাছে গিয়ে সেটি বোমাসদৃশ মনে হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। চিরকুটের বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

Logo