Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বন্দিদের মুক্তির দাবি

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

খোঁজ-খবর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বন্দিদের মুক্তির দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:০০ পিএম

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা হত্যা মামলা’ প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট।

সংগঠনটি জানায়, রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রকাশিত ২০২৬ সালের গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়ে ১৮০ দেশের মধ্যে ১৫২তম অবস্থানে রয়েছে, যা উদ্বেগজনক।

রোববার এক বিবৃতিতে নেতারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের ওপর নিপীড়ন বেড়েছে। তাদের দাবি, শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, চাকরিচ্যুতি, অ্যাক্রেডিটেশন বাতিলসহ নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ অবস্থায় সাংবাদিকদের মুক্তি, মামলা প্রত্যাহার, চাকরিতে পুনর্বহাল এবং পেশাগত অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য করুন

Logo