Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

৮টি জেলায় ঝড়ো হওয়া ও বজ্রসহ বৃষ্টি আশঙ্কা

৮টি জেলায় ঝড়ো হওয়া ও বজ্রসহ বৃষ্টি আশঙ্কা

খোঁজ-খবর

আবহাওয়ার পূর্বাভাস

৮টি জেলায় ঝড়ো হওয়া ও বজ্রসহ বৃষ্টি আশঙ্কা

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:১৭ এএম

দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য করুন

Logo