Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

ঢাকায় চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন

চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন

খোঁজ-খবর

ঢাকায় চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:২৭ পিএম

ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সবসময় পছন্দের পদে পদায়ন বা পোস্টিং পাওয়ার মানসিকতা জনপ্রশাসনকে দুর্নীতিপরায়ণ ও অপেশাদার করে তোলে। এ বিষয়ে উপস্থিতদের একমত থাকার আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে এবং দেশের যেকোনো স্থানে যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সরকার যেমন স্থায়ী নয়, তেমনি কোনো পদও কারও জন্য স্থায়ী নয়—এ বিষয়টি মনে রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ দেশের সব জেলার জেলা প্রশাসকরা অংশ নেন।

এ ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী দৃষ্টিভঙ্গি ও প্রশাসনিক নির্দেশনা তুলে ধরা হবে।

মন্তব্য করুন

Logo