সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:১০ পিএম
সিলেটের দক্ষিণ
সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ
আটজন শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,
একটি পিকআপে করে ১০–১২ জন
নির্মাণশ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে
চট্টগ্রাম থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে তেলিবাজার এলাকায় পিকআপটির
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও
চারজনের মৃত্যু হয়।
সিলেট মহানগর
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, নিহতদের মধ্যে
দুইজন নারী রয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের পরিচয়
শনাক্তের কাজ চলছে।
দক্ষিণ সুরমা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে
তদন্ত চলছে।
মন্তব্য করুন

