ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস
ইতিহাসের এই দিনে
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:০৫ এএম
আজ ৪ মে ২০২৬, সোমবার। জেনে নিন ইতিহাসের এই দিনে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।
- ১৫০২ - ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তাঁর চতুর্থ সমুদ্রযাত্রায় আমেরিকার কোস্টারিকা আবিস্কার করেন।
- ১৬২৬ - ডাচ অভিযাত্রী পিটার মিনিট প্রথম ইউরোপীয় হিসেবে ম্যানহাটন দ্বীপে পদার্পণ করেন, যেখানে পরে নিউ ইয়র্ক নগরী গড়ে উঠে।
- ১৮০০ - ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনে অনুমোদন দেওয়া হয়।
- ১৮০৭ - ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেনস্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৮৮৬ - যুক্তরাষ্ট্রের হে মার্কেট স্কয়ারে শ্রমিকদের সমাবেশে পুলিশ দমন-পীড়ন চালায় এবং পরবর্তীতে আটজন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- ১৯১৯ - চীনে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে ঐতিহাসিক ‘চতুর্থ মে’ আন্দোলনের সূচনা হয়।
- ১৯৪৫ - জার্মানির নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
- ১৯৭৯ - মার্গারেট থ্যাচার যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
- ১৯৯৪ - ইসরাইল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে গাজা-জেরিকো চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ওই অঞ্চলে স্বায়ত্তশাসনের পথ উন্মুক্ত হয়।
মন্তব্য করুন

